সিটি নির্বাচনের ফলাফল প্রত্যখ্যান করে ঢাকা সিটিতে রবিবার (২ ফেব্রুয়ারি) হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে নয়াপল্টনে দলের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ইতিমধ্যে ঢাকা সিটি নির্বাচনে ফলাফল সরকারের ঘোষণার মতোই স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের আশঙ্কাই সত্য হয়েছে। সরকার এই নির্বাচনও পূর্বের মতোই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, তারা তাদের মতো দখল করে নিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করে লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এর প্রতিবাদে আমরা আগামীকাল (রবিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করছি।’
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে ভয়াবহ কারচুপি ও জবরদস্তি করে নির্বাচন অনুষ্ঠানের কারণে, জনগণের রায়কে পদদলিত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নির্বাচন ও ফলাফলকে সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি। ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন। এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে তারা সহযোগিতা করবেন। হরতালের আওতায় থাকবে খাবারের দোকান, অ্যাম্বুলেন্স ও ওষুধের দোকান।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















