১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ওপেন হাউজ ডে তে শিক্ষার্থী অভিভাবকদের উপচে পড়া ভীর

২০২০ সালের ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখে চট্টগ্রামে আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ.ডব্লিউ) এর ওপেন হাউজ ডে ১ ফেব্রুয়ারী শনিবার চট্টগ্রাম নগরীর ২০/এ এম.এম আলী রোডস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ।

আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ওপেন হাউজ ডে’তে । এতে অভিভাবক ও শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সম্পর্কিত ভর্তি প্রক্রিয়া ,কার্যক্রম ও একাডেমিক তথ্য ওপেন হাউজ ডে তে অংশগ্রহন করার মাধ্যমে সংগ্রহ করে।

২০২০ সালে ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছুক আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানকারী আর্ন্তজাতিক ফ্যাকাল্টি,বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছে । বিশেষত এইউডব্লিওতে পরিচালিত পাচঁটি মেজর কোর্স তথা বায়োইনফরম্যাটিক্স,পাবলিক হেলথ ,এনভাইরনমেন্টাল সায়েন্স, পিপিই (পলিটিক্স,ফিলোসফি এন্ড ইকোনোমিক্স ) এবং অর্থনীতি সহ ডাবল মেজর কোর্স, মাইনর কোর্সের বিষয় সম্পর্কে আর্ন্তজাতিক ফ্যাকাল্টিারা ওপেন হাইজ ডে তে আগত আগ্রহী শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং গাইড লাইন প্রদান করেন ।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম যেমন এইউডব্লিও -সায়েন্স এন্ড ম্যাথ সেন্টার, এইউডব্লিও -রাইটিং সেন্টার, এইউডব্লিও -ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সেন্টার, এইউডব্লিও – হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, অফিস এফ স্টুডেন্ট এ্যাফেয়ার্স, এইউডব্লিও’র শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন ক্লাব , কমিউনিটি কার্যক্রম সহ ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টম্যান্ট ওপেন হাউজ ডে তে আগত স্টেকহোল্ডারদের বিভিন্ন তথ্য উপাত্ত প্রদান করেছে ,যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের কেন্দ্র বিন্দু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।

এছাড়াও আগ্রহী শিক্ষার্থীরা তাৎক্ষনিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের প্রতিনিধিদের সহায়তায় আবেদন ফরম পূরন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিও জন্য আবেদন করতে পেরেছে। ওপেন হাউজ ডে তে অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন পদ্ধতি ছিল সম্পূর্ণ বিনামূল্যে ।

বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাধ্যমে চার্টার প্রাপ্ত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ ডব্লিউ) ২০০৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে । বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চলের প্রথম আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আর্ন্তজাতিক পর্যায়ে নারীদের শিক্ষা ও নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে ,যার শেকড়ে রয়েছে এশিয়ার জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা । বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাধ্যমে চার্টার প্রাপ্ত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ.ইউ ডব্লিউ) ।

এই বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চল তথা এশিয়ার নারীদের নারী নেতৃত্ব,উদ্যোক্তা এবং সমাজ পরিবর্তনের অবদানের জন্য নারী নেটওয়ার্ক তৈরি করার জন্য অসাধারণ ভাবে সহযোগিতা করে আসছে ।

পাশাপাশি এটি এমন সব নারীদের জন্য কাজ করছে ,যাদের মধ্যে রয়েছে অসাধারণ শিক্ষার সম্ভাবনা, সাহসী মনোভাব এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে গিয়ে সমাজ বির্নিমানে নিজেদের তৈরি করার অপার আগ্রহ ।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ.ইউ ডব্লিউ) বর্তমানে বিশ্বের ১৯টি দেশের ৯০০ জনের অধিক নারী শিক্ষার্থীরা অধ্যায়ন করছে তন্মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস পিডিআর, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, মালয়েশিয়া,শ্রীলংকা, সিরিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনাম এবং ইয়েমেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ছাত্রীদের মধ্যে বেশীর ভাগই হলো তাদের পরিবারের ১ম সন্তান যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছে।

বিশ্ববিদ্যালয়ের ৮৫% ছাত্রী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাথে সম্পৃক্ত বিশ্বের বিভিন্ন সহযোগী ব্যাক্তি ও সংগঠনের প্রদত্ত স্কলারশীপের আওতায় ১০০% বৃত্তি বা প্রায় ১০০% বৃত্তি নিয়ে পড়া লেখা করে আসছে । এই পর্যন্ত প্রায় ৮০০ জনের অধিক শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ ডব্লিউ) হতে গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেছে ।

এবং বেশির ভাগ ছাত্রী তাদের নিজ নিজ দেশে সরকারী ও বেসরকারী ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে আসছে । ২৫% ছাত্রী উচ্চতর শিক্ষার জন্য সুযোগ গ্রহন করেছে।

এই বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী প্রাপ্ত ছাত্রীরা বা ইতিপূর্বে অধ্যয়নরত ছাত্রীরা বিশ্বের বড় বড় নামী দামি বিশ্ববিদ্যালয় যেমন:-অক্সফোর্ড,স্ট্যানফোর্ড,কলম্বিয়া,নিউইয়র্ক ইউনিভার্সিটি,ডিউক, ব্র্যান্ডে,সাওে,সোয়াস,ইওয়াহা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এবং অধ্যয়ন করার সুযোগ পেয়েছে ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ওপেন হাউজ ডে তে শিক্ষার্থী অভিভাবকদের উপচে পড়া ভীর

প্রকাশিত : ১১:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০