০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ভিডিও কলে টাইগার যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের যুবারা জায়গা করে নিয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। ১৬ কোটি স্বপ্ন বহন করার দারুণ এই মুহূর্তে দল পাশে পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের পর ভিডিও কলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান-পুরো ম্যাচ না দেখলেও ম্যাচের কিছু অংশে নজর রেখেছিলেন।

প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে আপ্লুত হয়ে পড়েন ক্রিকেটাররা। যুবাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্ভয়ে সেমিফাইনাল খেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চলতি মাসের ৬ তারিখ হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে। এই ভেন্যু সম্পর্কে ইতোমধ্যে বেশ জানাশোনা আছে বাংলাদেশের ক্রিকেটারদের। ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত রাখলেই নিউজিল্যান্ড-বধ সহজেই ধরা দিতে পারে বাংলাদেশের সামনে। তাতে মিলবে ফাইনালের টিকিট।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ভিডিও কলে টাইগার যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০