০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ফিওরেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। এতে করে জয়ের ধারায় আবার ফেরার ইঙ্গিত দিল মাউরিসিও সারি শিষ্যরা।

ঘরের মাঠে শুরু থেকেই ফিওরেন্টিনাকে চাপে রাখে জুভেন্টাস। একের পর এক মুহূর্মুহ আক্রমণে দিশেহারা হয়ে পরে সফরকারীরা। বারবার আক্রমণ করলেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না রোনালদো-হিগুয়েনরা।

বিরতির ঠিক আগে ডেডলক ভাঙেন সিআর সেভেন। ডি বক্সের ভেতর ফাউলের সুবাদে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে স্পট কিকে দলকে এগিয়ে দেন এই পর্তুগিজ উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধাঁর আরও বাড়িয়ে দেয় মাউরিসিও সারি শিষ্যরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের এবং গোলকিপারের নৈপূণ্যে ব্যর্থ হয় সেসব প্রচেষ্টা।

কিন্তু ৮০ তম মিনিটে আবার পেনাল্টি পেয়ে বসে স্বাগতিকরা। ফিওরেন্টিনা ডিফেন্ডার ফেড্রিকো ডি বক্সের ভেতর ফাউল করে বসলে রেফারি উপহারস্বরূপ পেনাল্টির সুযোগ দেয় জুভদের। সেখান থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সেই সাথে বাগিয়ে নিলেন এবারের আসরের ব্যক্তিগত ১৯ তম গোল।

৯০তম মিনিটে সফরকারীদের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডি লিট। সতীর্থ দিবালার কাছ থেকে দুর্দান্ত এক পাস পেয়ে সেটিকে জালের ঠিকানা খুঁজে দিতে বিন্দুমাত্র ভুল করেননি এই ডিফেন্ডার।

২২ ম্যাচে ১৭ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। দ্বিতীয় অবস্থানে রয়েছে এসি মিলান। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮। ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লেজিও।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস

প্রকাশিত : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০