০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রাজধানীতে মদ্যপানে দুলাভাই-শ্যালকের মৃত্যু

রাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তাদের মৃত্যু হয়।

মৃত দুলাভাই আব্দুর রহমান (৩৫) ও শ্যালক সোহেল (১৮) শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মুগদার মাণ্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন রহমান। বুধবার রাতে রহমানের স্ত্রী বাসায় ছিলেন না। রহমান তার শ্যালকের সঙ্গে মদ্যপান করলে তারা অসুস্থ হয়ে পড়েন। সোহেলকে মুগদা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় রহমানের ছোট ভাই আব্দুর রাজ্জাক অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

রাজধানীতে মদ্যপানে দুলাভাই-শ্যালকের মৃত্যু

প্রকাশিত : ০২:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭