০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

করোনা সন্দেহে বের করে দিল দুই এমপিকে

আদানান কেইনানা এবং নাওমি রানমি সাবান

করোনা আতঙ্কে এবার কেনিয়ায় পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে দুইজন এমপিকে। দুজনের নাম যথাক্রমে আদানান কেইনানা এবং নাওমি রানমি সাবান। দুজনের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে অধিবেশন চলাকালে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়।

কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার আইনসভার অধিবেশন জানান, দুই সংসদ সদস্য সবেমাত্র বিদেশ থেকে দেশে এসেছেন এবং এতে করে তারা ২০০ জনেরও বেশি মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন। স্পিকার সহ বাকি এমপিরাও এই বিষয়ে সম্মতি জানিয়েছে।

গেলো শনিবার কেনিয়ায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তিনি ছিলেন লন্ডন ফেরত। চারদিনের ব্যবধানে দেশটিতে চারজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সাথে দেশটিতে করোনা যেনো আর ছড়াতে না পারে সে বিষয়ে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

করোনা সন্দেহে বের করে দিল দুই এমপিকে

প্রকাশিত : ১২:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০