০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে কোয়ারেন্টিনে ৮০০ সেনা

লাদাখে এক সেনা সদস্যর করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর ব্যারাকের বাকি ৮০০ সেনা সদস্যকে কোয়ারেন্টিন করা হয়েছে। এ ছাড়া ওই সেনা সদস্যের বোন, স্ত্রী ও দুই সন্তানকেও আক্রান্ত সন্দেহে হাসপাতালের কোয়ারেন্টিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

৩৪ বছর বয়সী ওই সেনা সদস্য লাদাখের লে ব্যারাকে আরো ৮০০ সেনা সদস্যের সঙ্গে কর্মরত ছিলেন। করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর ওই সেনা সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং ব্যারাকের বাকি ৮০০ সেনা সদস্যকে কোয়ারেন্টিন করা হয়েছে।

এ ছাড়া ওই সেনা সদস্যের বোন, স্ত্রী ও দুই সন্তানকেও আক্রান্ত সন্দেহে হাসপাতালের কোয়ারেন্টিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই সেনা সদস্য তার বাবার মাধ্যমে সংক্রমিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি ইরান থেকে দেশে ফিরেছিলেন ওই সেনাসদস্যের বাবা। ওই সময় তিনি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন।

এরপর গত ২ মার্চ আবার ডিউটিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তার বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লাদাখ হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ প্রকাশিত তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে প্রাণ হারিয়েছে ৮ হাজার ১০ জন, যার অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ভারতে কোয়ারেন্টিনে ৮০০ সেনা

প্রকাশিত : ০৯:০০:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০