১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনা: সব ধরনের ভিসা বাতিল করেছে আরব আমিরাত

ছবি: সংগৃহীত

সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে আরব আমিরাত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর থেকে আগামী দু’সপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে।

বৈধ ভিসাধারী ব্যক্তি যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা কেউই এখন আমিরাতে প্রবেশ করতে পারবেন না। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। অনেক দেশেই এই ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমিরাতে এখন পর্যন্ত ১১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হলেও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অপরদিকে, এখন পর্যন্ত ২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

করোনার প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর অংশ হিসেবেই সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করা হয়েছে। এক্ষেত্রে অন্য দেশে অবস্থান করা নিজেদের নাগরিকদেরে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে।

যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা যে যে দেশে অবস্থান করছেন সেখানে আমিরাতের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শুধু আমিরাতই নয় বিশ্বের বিভিন্ন দেশ অন্য দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে। বিমানের ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা। ফলে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতিতে ধস নেমে এসেছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

করোনা: সব ধরনের ভিসা বাতিল করেছে আরব আমিরাত

প্রকাশিত : ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০