০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনাভাইরাস: মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে স্পেন

ইউরোপের দেশ স্পেনের বিরুদ্ধে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। এর আগে একই অভিযোগ উঠেছিল করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনের বিরুদ্ধে।

স্পেনের বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে মৃতের সংখ্যা প্রকাশ করছে না সরকার।

শুক্রবার স্পেনের সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল দাবি করেছে, স্পেনের কাতালোনিয়া, মাদ্রিদসহ পাঁচ রাজ্যের হাসপাতালে করোনায় আক্রান্ত মৃতদের সংখ্যা গণনা করা হয়েছে। কিন্তু যারা হাসপাতালের বাইরে মারা গেছেন তাদের সংখ্যা এর মধ্যে ধরা হয়নি। স্পেন সরকার প্রায় ২ হাজার ৭শ মানুষের মৃত্যুর খবর গোপন করেছে বলেও ওই সংবাদমাধ্যমটি দাবি করেছে।

গত সপ্তাহে স্পেনের মাদ্রিদ সরকারের দেয়া তথ্য অনুযায়ী, করোনার লক্ষণ নিয়ে প্রায় সাড়ে তিন হাজারের মত মানুষ মারা গেছেন। তবে মারা যাওয়া এসব মানুষের পরবর্তীতে আর কোনও পরীক্ষা করা হয়নি।

এদিকে এমন পরিস্থিতে স্পেনের বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছে দেশটির সরকার।

গত বুধবার স্পেনের বিরোধী দলীয় ভক্স পার্টির সংসদ সদস্য জুয়ান লুইস স্টেগমান বলেন, অনেক মানুষ করোনার পরীক্ষা ছাড়াই মারা যাচ্ছে। তাদের হিসাব কে করবে?

স্পেনের প্রধান বিরোধী দল পিপলস পার্টির নেতা পাবলো কাসাদো বলেন, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসেবের দ্বিগুন কিনা এ নিয়ে সত্য বলুন।

কাতালোনিয়ার প্রেসিডেন্ট কুইম টোরা ইতিমধ্যে রাজ্যটির করোনায় মৃত্যুর তালিকা সংশোধন করেছেন। সেখানে আরো অতিরিক্ত ২ হাজার মানুষের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে।

এ সম্পর্কে কাতালোনিয়ার প্রেসিডেন্ট মনে করেন, দেশে যা ঘটেছে জনগণের তা জানা দরকার।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, স্পেনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৮৩৯ জন। আর মারা গেছে ২০ হাজারের বেশি মানুষ। করোনায় সর্বমোট আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় স্থনে রয়েছে ইউরোপের এই দেশটি।

সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষ এবং মারা গেছে ৩৭ হাজার ১৭৫ জন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনাভাইরাস: মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে স্পেন

প্রকাশিত : ০৬:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০