১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জে হবে না: ফিরোজ

ঝিনাইদহ- ৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ নির্বাচনী জনসভা ও গণমিছিল জনস্রোতে পরিণত হয়েছে। রবিবার বিকালে কালীগঞ্জের সরকারি নলডাঙা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে কাপ পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলে নির্বাচনী এলাকার নারী ভোটার সহ হাজার হাজার মানুষ যোগ দেন। সেসময় হাতে হাতে ফেস্টুন, কাপ পিরিচ প্রতীকের রেপ্লিকা সহ নেতাকর্মীরা স্লোগান সহ নেচে গেয়ে মিছিল করেন।

মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর এটিই আনুষ্ঠানিক সবশেষ নির্বাচনী জমায়েত।

এর আগে সমাবেশে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ভোটারদের উদ্দেশ্যে নানা প্রতিশ্রুতি দেন। মাদক ও সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ গঠন সহ নির্বাচিত হলে নির্বাচনী এলাকার গণমানুষের জীবনমান উন্নয়নে নিজের পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।

জনসভায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতিকে ভোট দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হবে ঝিনাইদহ-৪ আসনে বহিরাগত কারো জায়গা হবে না। যে সকল জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। আমাদের টাকা নাই, জনগণ আছে। সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জে হবে না।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জে হবে না: ফিরোজ

প্রকাশিত : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬