০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চীনের কাছে ক্ষতিপূরণ দাবি জার্মানির

করোনাভাইরাসটির উৎসস্থল চীন। এ কারণে চীনের উপর বেজায় খেপেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বেজিংকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার চীনের কাছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করল জার্মানির একটি সংবাদমাধ্যম।

জার্মানির প্রথমসারির পত্রিকা ‘বিল্ড’। সম্প্রতি পত্রিকাটি চীনকে আক্রমণ করে সদ্য একটি প্রবন্ধ প্রকাশ করেছে। পর্যটন, উৎপাদন শিল্প-সহ বিভিন্ন খাতে করোনার জেরে হওয়া লোকসানের খতিয়ান তুলে ধরে চীনের বিরুদ্ধে ১৩০ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে সেখানে।

কড়া ভাষায় বেজিংয়ের সমালোচনা করে ওই প্রবন্ধে বলা হয়েছে, গোটা বিশ্বের কাছে ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রান্ত তথ্য গোপন করেছে শি জিনপিং প্রশাসন। সঠিক সময়ে বেজিং সমস্ত তথ্য প্রকাশ করলে এই মহামারিকে ঠেকানো যেত। এদিকে, সমস্ত অভিযোগ খারিজ করে পাল্টা সংবাদপত্রটির বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদ উসকে দেওয়ার অভিযোগ জানিয়েছে বেজিং।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে অচেনা জ্বরে আক্রান্ত হন চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের বেশ কয়েকজন বাসিন্দা। তারপরই প্রকাশ্যে আসে করোনাভাইরাসের কথা। বাকিটা ইতিহাস।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

চীনের কাছে ক্ষতিপূরণ দাবি জার্মানির

প্রকাশিত : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০