১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

করোনার কারণে একাধিক দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের

[ছবি: সংগৃহীত]

নতুন করোনা ভাইরাসের মহামারির কারণে পৃথিবীতে একাধিক দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। গত মার্চে করোনা সংকট শুরুর পর মানবিক সহায়তা ও জরুরি ত্রাণের জন্য ২০০ কোটি ডলার চেয়েছিল জাতিসংঘ। এখন পর্যন্ত তার অর্ধেক পরিমাণ তহবিল পেয়েছেন তারা।

সংস্থাটির মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক এক বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাস সংকটের সবচেয়ে মারাত্মক প্রতিক্রিয়া অনুভূত হবে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতেই। এই অবস্থায় দরিদ্র দেশগুলোতে করোনার সংক্রমণ ঠেকাতে এবং লাখ লাখ মানুষের জীবন রক্ষার জন্য আরো ৪৭০ কোটি ডলারের তহবিলের জন্য আবেদন করা হয়েছে।

লোককে বলেন, এখনই পদক্ষেপ না নিলে সংঘাত, ক্ষুধা এবং দারিদ্র্য ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়ার বড়ো আশঙ্কা রয়েছে। একই সঙ্গে একাধিক দুর্ভিক্ষের মুখে পড়তে হতে পারে বিশ্বকে।

তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত মানবিক সহায়তা প্রদানের জন্য পুরোপুরি ৬৭০ কোটি ডলার খরচ হতে পারে। এক্ষেত্রে আফগানিস্তান ও সিরিয়ার মতো সংঘাতপূর্ণ দেশসহ ২০টির মতো দেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

একই সঙ্গে জাতিসংঘ এসব দেশে করোনা মহামারির পর সৃষ্ট খাদ্য অনিশ্চয়তা মোকাবিলায় একটি ভালো কর্মসূচি গ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান তিনি। খবর :বিবিসি ও এএফপির

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

করোনার কারণে একাধিক দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের

প্রকাশিত : ০২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০