১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

হঠাৎ উত্তপ্ত ভারত-চীন সীমান্ত

করোনা আবহে এবার উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। উত্তর সিকিম সীমান্তে তর্কবিতর্ক থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায় দুদেশের সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার নাকু লা সেক্টরে এই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারতীয় ও চীনের সেনারা। উল্লেখ্য, এই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনারা।

শনিবার নাকু লা সেক্টরে আচমকাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুদেশের সেনারা। জি নিউজের সূত্র জানাচ্ছে, দুদেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়। দুপক্ষেরই কয়েকজন সেনা আহত হয়েছেন। পরে গোটা ঘটনার মীমাংসা হয়।

সেনা সূত্রে খবর, নাকু লা সেক্টরে সাধারণত কোনও সংঘর্ষের ঘটনা ঘটে না। মুগুথাং এলাকার কাছে অবস্থিত এই সেক্টর মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে আচমকাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুদেশের সেনারা। অবশ্য বিষয়টি পরে মিটিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, পয়লা মে মুখোমুখি হয়নি ভারত ও চীনের সেনাবাহিনী। প্রথা মেনে প্রত্যেকবার ১ মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুখোমুখি হয় ভারত ও চীনের সেনাবাহিনী। সীমান্তের বিভিন্ন পয়েন্টে প্রত্যেকবার মুখোমুখি হয় তারা। কিন্তু এবার সম্ভবত করোনা মহামারীর জেরেই বাধা পড়েছে সেই প্রথায়। প্রত্যেকবারই লাইন অব একচুয়াল কন্ট্রোলে হয় বোর্ডের পার্সোনাল মিটিং বা বিপিএম। সূত্র: কলকাতা২৪

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

হঠাৎ উত্তপ্ত ভারত-চীন সীমান্ত

প্রকাশিত : ০১:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০