০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাগেরহাটে গলা কেটে স্ত্রীকে হত্যা

পারিবারিক কলহের জের ধরে বাগেরহাটের মোংলায় লাইজু বেগম (২২) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী মহিউদ্দিন মৃধা (২৮)। শুক্রবার ভোরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকর খন্ড গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনার পর থেকে স্বামী মহিউদ্দিন মৃধাসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূ লাইজুকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। গৃহবধূর গলায় ও শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। হত্যাকান্ডে জড়িত গৃহবধূর স্বামী মহিউদ্দিন মৃধাকে আটকে পুলিশের অভিযান চলছে।

পরিবার ও এলাকাবাসী পুলিশকে জানায়, নিহত লাইজুর সাড়ে ৩ বছরের সাংসারিক জীবনে প্রায়ই স্বামীর সাথে কলহ লেগে থাকতো। লাইজুর মাহিয়া নামে আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

বাগেরহাটে গলা কেটে স্ত্রীকে হত্যা

প্রকাশিত : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭