পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে ২৮তম বিসিএস (পুলিশ)ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ (৬ মার্চ ২০২৬) রাজারবাগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা তারেক আহমেদ বেগ।তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি পবিত্র রমজানের সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রতিফলন ও বিপদগ্রস্ত ব্যাচমেটদের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম(বিপিএম)।
ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন,২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি,ডিএমপির মহানগর গোয়েন্দা উত্তরা উপ-পুলিশ কমিশনার(ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ ও সেক্রেটারী ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মাসুদ আলম বিপিএম।এছাড়াও উপস্থিত ছিলেন ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও ২৮তম ব্যাচের দুইজন বন্ধু পরলোকগমন ও তাদের রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও বিপদগ্রস্ত সকল বন্ধুদের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ডিএস./



















