খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে এক বিশেষ ‘সম্প্রীতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত সম্প্রীতি সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত।
এসময় মাটিরাঙ্গা জোন কমান্ডার ভারপ্রাপ্ত মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি জি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দীন জয়নাল,বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনি ত্রিপুরা, সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সভায় বক্তারা বলেন, পাহাড়ের দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল পায়তারা করছে। যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও পাহাড়ি-বাঙালি—সবাই মিলেমিশে একটি শান্তিময় মাটিরাঙ্গা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, পাহাড়ে বসবাসরত সকল জাতিসত্তা ও ধর্মাবলম্বী মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ বিদ্যমান, তা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।”গুজব ও অপপ্রচার রোধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান।
সভা শেষে উপজেলা পুকুরপাড়ে একটি নারিকেল গাছের চারা রোপন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। একই সঙ্গে মাটিরাঙ্গা পৌরসভার ধলিয়া গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন।
ডিএস./



















