০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গজারিয়ায় হাশেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন হাশেম প্রধান ফাউন্ডেশন–এর উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হাসান জাহাঙ্গীর।

মঙ্গলবার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন–এর পুরাচক এলাকার ৫ নম্বর ওয়ার্ডে হাসান জাহাঙ্গীরের নিজ বাড়ির মাঠে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শত শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির নেতা মান্নান মিয়াজী, এবাদুল হক মেম্বার, আবু মুসা সরকার, নজরুল ইসলাম মেম্বার, বঙ্গ নজরুল ও হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমিন মাষ্টার।আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

গজারিয়ায় হাশেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত : ০৫:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬