১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ৪৫ জনের। আর পজিটিভ আসে ১৩ জনের। লক্ষ্মীপুর সর্বমোট ৬০৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ২৯৬ জন, রামগঞ্জে ১০৯ জন, রায়পুরে ৬৪ জন, কমলনগরে ৮৮ জন ও রামগতিতে ৫২ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৬ জন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০