০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

কালীগঞ্জে ড্রাইভিং ট্রেডের ৩০ প্রশিক্ষণার্থী পেল ভাতা

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে ভাতা প্রদান করছেন

গাজীপুরের কালীগঞ্জে আইজিএ প্রজেক্টের (২য় পর্যায়ে) ড্রাইভিং ট্রেডে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীকে যাতায়াত বাবদ ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের সহয়তায় পরিষদ চত্ত¡রে প্রতিজন নারীকে ৬ হাজার করে প্রধান অতিথি হিসেবে এ ভাতা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তর কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী।

এদিকে, উপজেলা প্রশাসনের সহায়তায় পরিষদ চত্ত¡রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ জন সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যকে কিশোর-কিশোরী স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব সমন্বয়কারী হিসেবে ২ হাজার করে ৪ মাসের সম্মানী ভাতা প্রদান করা হয়।

অন্যদিকে, মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে লেবু জাতীয় ফলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরের আওতায় ৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রদর্শণী উপকর বিতরণ করেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে একটি ফলজ গাছ লাগিয়ে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

বর-কনেসহ নিহত এক পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

কালীগঞ্জে ড্রাইভিং ট্রেডের ৩০ প্রশিক্ষণার্থী পেল ভাতা

প্রকাশিত : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০