আমাদের আর কিছু চাওয়ার নেই। স্বজন হারানোর বেদনায় আমাদের
বুক ভারী হয়ে আছে। মুখের ভাষা হারিয়ে ফেলেছে অনেকে।
বাকরুদ্ধ হয়ে গেছে নিহতদের স্বজনদের বেশিরভাগ সদস্য।
উপার্জনশীল পরিবারের সদস্যকে হারিয়ে এমনও ঘর আছে যার
বাড়িতে এখন গ্যাসের চুলা পর্যন্ত জ্বলছে না। অভাবে রয়েছে তারা।
কারো দুই সন্তান হারিয়েছে। কারো বাবা ও সন্তান দু‘জনেই
মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তল্লা বোম্বার মাঠে গণমাধ্যম
কর্মীদের সামনে তাদের দুঃখ-দুর্দশা কথা তুলে ধরেন। এ সময়
গণমাধ্যম কর্মীদের কাছে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য
শামীম ওসমান ও জেলা প্রশাসকসহ স্বেচ্ছাসেবী কর্মী ও স্থানীয়রা
যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিহত আহতদের স্বজনদের হয়ে অগ্নিদগ্ধে নিহত মসজিদের ইমাম ও
খতিব মাওলানা আব্দুল মালেকের বড় ছেলে ফাহিদ ইসলাম কান্নায়
ভেঙে পড়ে বলেন, নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা মসজিদে
বিস্ফোরণের ঘটনায় নিহত-আহতদের স্বজনরা এখনো কোনো
সরকারি সহায়তা পাননি বলে জানিয়েছেন।
পাশাপাশি বার্ন ইউনিটে চিকিৎসা সেবায় খোঁজ খবর নেয়া এবং সকলের চিকিৎসার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
সেদিনের ঘটনার ভয়াবহতা বর্ণনা দিয়ে তিনি আরো বলেন,
মসজিদের মোয়াজ্জেম নিহত দেলওয়ার নিজে একাই অগ্নিদগ্ধ
অবস্থায় দুজন আহতকে মসজিদ থেকে বের করেছেন এবং যে পর্যন্ত
তার জীবন ছিল সে পর্যন্ত নিজের জীবনের কথা চিন্তা না করে
অন্যান্য আহত মুসল্লিদের খবর নিয়েছেন।
স্বজনদের পক্ষ থেকে তিনি দাবি করেন, স্বজনরা যা হারিয়েছে তা
আর ফিরে পাবে না। কিন্তু বেশিরভাগ পরিবারের সদস্যরা উপার্জনশীল।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত




















