০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

মারা গেছেন অভিনেতা কে এস ফিরোজ

কে এস ফিরোজ

স্বনামধন্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই। আজ ভোর ৬ টা ২০ মিনিটে রাজধানীর সি এম এইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন নির্মাতা চয়‌নিকা চৌধুরী। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতা স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই অভিনেতার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে হলেও তার জন্ম ঢাকার লালবাগে। নাটদ্যল ‘থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয়ে কে এস ফিরোজের পথচলা শুরু। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, কিংলিয়ার’ ও ‘রাক্ষসী’।
সৈয়দ মঞ্জরুল ইসলামের হুবুহু নাট্যরূপে কামাল উদ্দিন নীলুর নির্দেশনায় ‘কিংলিয়ার’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। টিভিতে তিনি প্রথম অভিনয় করেন দিলারা জামানের স্বামী শফিউজ্জামানের রচনায় ও জামান আলী খানের প্রযোজনায় ‘দীপ তবুও জ্বলে’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম।
১৯৬৭ সালে কে এস ফিরোজ বাংলাদেশে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি নেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

মারা গেছেন অভিনেতা কে এস ফিরোজ

প্রকাশিত : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০