লালমনিরহাটে ধর্মীয় অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে লাশ পোড়ানো মামলার প্রধান আসামীকে গ্রেতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.আবুল হোসেন ওরফে হোসেন আলী । গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবুল হোসেন কে গতকাল শনিবার ভোরে ঢাকা ভাটারা থানা কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করা হয় । শনিবার প্রতিবেদন লেখা পর্যন্ত আবুল হোসেনকে পুলিশ হেফাজতে লালমনিরহাটে নিয়ে আসা হচ্ছে। এর আগে একই ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয় । নিহত যুবক শহিদুন্নবী জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন । তিনি রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
















