০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য এক অভিনব সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ সংবাদ ডটকম।

শনিবার থেকে সোমবার (১৬ মার্চ) পর্যন্ত লক্ষ্মীপুর জেলার প্রায় এক হাজার মানুষকে ঈদ সামগ্রী চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়। একই দিনে শহরের বিভিন্ন অঞ্চলে আরও এক হাজার পরিবারের মাঝে এসব খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়।এছাড়াও প্রায় ৫০০ নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দিয়ে ঈদের আনন্দকে আরও প্রসারিত করা হয়।

শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয় বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় উপকারভোগীরা শীর্ষ সংবাদের এই উদ্যোগকে অত্যন্ত মূল্যায়ন করেছেন। অনেকে বলেন, “সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ভাবা একটি বিরল উদ্যোগ। শীর্ষ সংবাদ ডটকম সত্যিই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জুলাই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করা শীর্ষ সংবাদ ডটকম ২০২২ সালের ৩০ জুন সরকারি অনুমোদন লাভ করে (নিবন্ধন নং ১১৪)। মেসার্স রিয়া অ্যান্ড ব্রাদার্সের মালিকানায় পরিচালিত এই পোর্টালটির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

প্রকাশিত : ০৬:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬