২০২৪ সালের পহেলা মার্চ রাকিবুল ইসলাম রাকিব কে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এরই মধ্যে শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদও। এখন চলছে নতুন কমিটি নিয়ে আলোচনা। নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী নেতারা তদবিরও শুরু করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। সংগঠনের ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাদেরই নতুন কমিটিতে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
এদিকে সম্ভাব্য নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা নতুন কমিটিতে পদ প্রত্যাশী নেতাদের।
গত ২৮ ফেব্রুয়ারি তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপদেষ্টারা দলের সাংগঠনিক শক্তি বাড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার পরামর্শ দেন।
নতুন কমিটির আলোচনায় অনেকের নাম থাকলেও আবু হান্নান তালুকদার ত্যাগী,নিপীড়িত-নির্যাতিত হিসাবে সাধারণ সম্পাদক পদে জোড়ালো আলোচনায় রয়েছেন।জুলাই-২৪ এ তৎকালীন সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ভাষ্যমতে পরিকল্পিতভাবে মিরপুরে মেট্রোরেলে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাষ্টারমাইন্ড ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার।সেই ঘটনায় আবু হান্নান তালুকদার’কে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশের ১৮ সদস্যের টিম।মেট্রোরেল পোড়ানোর মামলার মাস্টারমাইন্ড হিসাবে ৪ দিন ডিবি অফিসে গুম করে ডিবি হেফাজতে রেখে ও ৫ দিন রিমান্ডের নামে নির্মম নির্যাতন নিপিড়ন করে ডান পায়ের হাটু ভেঙে দেয়।ছাত্রজনতার অভ্যুত্থানের পর ৬ আগস্ট ভাঙা পা নিয়ে তিনি জেল থেকে বের হয়ে তিনি পায়ের চিকিৎসা করান। সেই নির্মম নির্যাতনের কারনে দুই পায়ের হাটু ও পাজর এখনও ব্যাথা করে।ব্যাথার কারনে রাতে ঠিক মতো ঘুমাতে ও পারেন না।তার আগে ২০২১ সালের ২৬ অক্টোবরে নয়াপল্টনে কর্মসূচি থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।২ দিন রিমান্ডসহ ২৩ দিন কারাভোগ করেন তিনি।
এছাড়াও আসন্ন কমিটির সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, সহ-সভাপতি মঞ্জরুল আলম রিয়াদ,এবিএম ইজাজুল কবির রুয়েল, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, মোঃ কাজী জিয়া উদ্দিন বাসিত ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,মমিনুল ইসলাম জিসান,মুস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাহস রায়,সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক,সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ,তারিকুল ইসলাম তারেক,জিএম ফখরুল হাসান, তারেক হাসান মামুন, আব্দুর রহিম রনি,ওমর ফারুক মামুন, রাজু আহমেদ,সোহেল রানা,শামীম আকতার শুভ, ইব্রাহিম খলিল,গাজী সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভসহ আরও অনেকে।
এ বিষয়ে আবু হান্নান তালুকদার সাংবাদিকদের বলেন, যারা বিগত সময়ে রাজপথের সক্রিয় ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষেত্রে অগ্রভাগে থেকে ভূমিকা পালন করেছেন এমন ত্যাগী কর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা উচিত।যাদের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তাদেরকে নয়, ত্যাগী নেতাকর্মীদের দল যথাযথ মূল্যায়ন করবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন,সংগঠন যদি শীর্ষ পদে দায়িত্ব দেয়, শেষ নিশ্বাস পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে নিষ্ঠা ত্যাগের সমন্বয়ে কাজ করতে আমি প্রস্তুত। সংগঠনকে ঢেলে সাজাতে আমার নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে। এখন সুযোগের অপেক্ষা।
ডিএস..

























