১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ন্যাম ভবনে এমপির ছেলের লাশ

রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, রবিবার সকালে খবর পেয়ে তারা ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর কক্ষে অনিকের ঝুলন্ত লাশ পান। ২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ন্যাম ভবনে এমপির ছেলের লাশ

প্রকাশিত : ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮