২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে এ. কে. স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা মহানগরীর প্রশাসনিক থানাভিত্তিক (শ্যামপুর) কোটায় ১০২জন বৃত্তি নিয়ে প্রতিষ্ঠানটি ১ম স্থান অর্জন করেছে। এর মধ্যে ৩৪ জন ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি (৩৪জন এর মধ্যে) এবং ৬৮ জন সাধারণ বৃত্তি (৭৩জন এর মধ্যে) অর্জন করেছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এই পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় এবং মোট তিন লাখ ৬১ হাজার ৪৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই বছর মেয়াদে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ফলাফল প্রকাশের পর এ. কে. স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অধ্যক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, এই সাফল্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।
০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- 1
ট্যাগ :
জনপ্রিয়

























