০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

১৩ বছর আগের ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুরে এক স্কুলছাত্রী ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আশরাফুল ইসলাম (৩৩) নালিতাবাড়ীর ধোপাকুড়া গ্রামের আজগর আলীর ছেলে। আশরাফুল জামিনে নিয়ে পলাতক রয়েছে।

যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ধোপাকুড়া গ্রামের চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই মেয়েটি (১২) ২০০৭ সালের ১৪ অক্টোবর ঈদের দিন বিকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। পথে আশরাফুল মেয়েটিকে কৌঁশলে স্থানীয় হামিদুল মিয়ার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর মেয়েটিকে আশরাফুল পাশের ঝিনাইগাতী এলাকায় নিয়ে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি কান্নাকাটি শুরু করলে আশরাফুল তাকে বোনের বাড়িতে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পরদিন নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে।

তদন্ত শেষে নালিতাবাড়ী থানার এসআই ২০০৭ সালের ৩০ নভেম্বর আশরাফুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৩ বছর আগের ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত : ১০:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০