০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বাড়ি পাচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার শিকার রুখিয়ার পরিবার

রংপুরের বদরগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার শিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী রুখিয়া রাউৎ এর পরিবারের জন্য বাড়ি নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন রংপুর জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। মঙ্গলবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোর্দবাগবাড় মিশনপাড়ায় বাড়িটির ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের বিশেষ বরাদ্দ থেকে মিশনপাড়ায় রুখিয়ার বাড়িতে ইটের তৈরি দুইটি কক্ষ, বারান্দা, রান্নাঘরসহ অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, খ্রিস্টান সম্প্রদায়ের নেতা ফাদার কেবুবিম বাকলা, ফাদার বিদ্যা বর্মণ ও আদিবাসী নেতা শ্যামল টুডু প্রমুখ।

রুখিয়ার বাবা দিনেস রাউৎ বলেন, বুকের ধনকে হারিয়ে আজও আমরা চোখের পানি ফেলছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের উন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইতিহাস-ঐতিহ্য লালন করার জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর ভোরে বদরগঞ্জের পাশে দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধারে হাত-পা বাঁধা অবস্থায় রুখিয়ার লাশ উদ্ধার করা হয়। আগের দিন একই এলাকার আব্দুল গফুরের ছেলে আনিছুর রহমান (৩০), অটোচালক রাজ মিয়া ও পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দুর্গাপুর এলাকার আশিকুজ্জামান বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে রুখিয়া রাউৎকে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাড়ি পাচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার শিকার রুখিয়ার পরিবার

প্রকাশিত : ০৩:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০