ফতুল্লা থানার রামারবাগ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ফ্ল্যাট বাসায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গার্মেন্টসকর্মী রাজ্জাক (৩২) ও ভাড়াটিয়া মামুন মিয়ার ছেলে জিসান (৯)।
আহত দু’জন হলেন সোলাইমানের স্ত্রী সাঈদা (৩৫) ও পিয়ার আলীর ছেলে শাকিব (১০)।
স্থানীয় সূত্র জানায়, ফতুল্লা রামারবাগ সাঈদ খানের মালিকানাধীন তৃতীয়য় তলা বিল্ডিংয়ের নিচ তলায় সেপটিক ট্যাংক বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















