১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় ওষুধের দোকানে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া পৌর সদরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আলম ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফার্মেসিতে থাকা দেশি-বিদেশি ওষুধসহ সার্জিক্যাল যন্ত্রপাতি ও সামগ্রী পুড়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাজ উদ্দীন জানান, পৌরসভার কলেজ রোড এলাকায় একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে দোকান মালিকের দাবি ক্ষতি প্রায় ১ কোটি টাকা। আলম ফার্মেসির মালিক নুরুল আলম জানান, তার ফার্মেসিতে থাকা প্রায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। স্বর্ণের দোকানের গ্যাস থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলের  ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২ 

সাতকানিয়ায় ওষুধের দোকানে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ০৭:৫০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০