০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা ২৩ মিনিটে বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনা সদর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়।’

বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন তিনি। এরপর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেনশন পান।

ট্যাগ :
জনপ্রিয়

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনকে বরখাস্ত

সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

প্রকাশিত : ১১:০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০