০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আবারও বেড়েছে চাল, তেল, আলু, ময়দার দাম

বাজারে আবারও দাম বেড়েছে চাল এবং সয়াবিন তেলের। চাল-তেলের সঙ্গে দফায় দফায় পেঁয়াজ, আলু এবং ময়দার দামও বেড়ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ান বাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভীবাজার, মহাখালী, উত্তরা আজমপুর, রহমতগঞ্জ, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের দামের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করে টিসিবি।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মিনিকেট ও নাজির চালের দাম বেড়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ। এর মাধ্যমে মিনিকেট ও নাজির চালের কেজিতে বেড়ে ৬০-৬৫ টাকা হয়েছে। আগের সপ্তাহে ছিল ৫৬-৬০ টাকা।

চালের পাশাপাশি সয়াবিন তেলের দামও গত এক সপ্তাহে বেড়েছে। টিসিবি বলছে, গত এক সপ্তাহে ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৫১০-৫৬০ টাকা হয়েছে। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১১৫-১২৫ টাকা হয়েছে।

কয়েক মাস ধরেই চড়া থাকা আলুর দাম মাঝে কিছুটা কমলেও আবারও আগের অবস্থায় ফিরেছে সবচেয়ে বেশি চাহিদার এই সবজি। এক সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে প্রতি কেজি আলু ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

আবারও বেড়েছে চাল, তেল, আলু, ময়দার দাম

প্রকাশিত : ০৪:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০