০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ফুটবলের নতুন মৌসুম সোমবার থেকে

করোনা মহামারি স্থবির করে দেয় গেল মৌসুমের ঘরোয়া ফুটবল। মাঝপথেই বন্ধ হয়ে যায় লিগ। এখনও হয়নি পরিস্থিতির উন্নতি। বরং দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে দেশ। এরমধ্যেই ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। করোনার কারণে এবারের দলবদলেও ছিল না কোনো চমক। আগের ফুটবলারদের সঙ্গেই যোগ দিয়েছেন দু’একজন।

তবে, দলবদলে ক্লাবগুলো এবার ঝুঁকেছে নতুনদের দিকে। শেখ রাসেল, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে আট থেকে ৯ জন করে যোগ দিয়েছেন প্রতিশ্রুতিশীল নবীন ফুটবলার। যাদের বেশিরভাগই এসেছেন বিকেএসপি ,বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও বয়সভিত্তিক দল থেকে। প্রথমবারের মত ফুটবলের বড় পরিসরে যাত্রা হচ্ছে একেবারেই নতুনদের।

রাব্বি, দুঃখু, সাদাত, রাশেদুলদের মত নবীনদের দলে সুযোগ হবে কিনা জানা নেই। তবে, শেখার আগ্রহও আছে ওদের। স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার।

ফুটবলার রাব্বি বলেন, তারা অবশ্যই বড় মাপের খেলোয়াড়। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

রাশেদুল বলেন, আমি ঢাকার মাঠে বড় হতে চাই।

সময় নিয়ে ওদের পরিচর্যা করলে আগামী মৌসুমে এর সুফল পাবে ক্লাবগুলো। এমনটাই মনে করেন ঢাকা মোহামেডানের কোচ শেন লিন।

মোহামেডানের কোচ শেন লিন বলেন, এ মৌসুমে আমাদের ক্লাবে যে সব তরুণদের নেয়া হয়েছে। তারা সবাই বেশ ভাল। তবে, ওদের সময় দিতে হবে। তাহলেই ওরা ভাল করার সুযোগ পাবে। এ মৌসুমে না হলেও আগামী মৌসুমে ওদের নেয়ার সুফল পাবে ক্লাব।

নতুনদের ওপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দিতে নারাজ ই কোচ।

ট্যাগ :
জনপ্রিয়

ফুটবলের নতুন মৌসুম সোমবার থেকে

প্রকাশিত : ০৮:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০