০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গাজীপুরের পূবাইলে তুলা তৈরির কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের কুদাব কাজী পাড়া এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১১টায় রহমান এন্টারপ্রাইজ নামের একটি গার্মেন্টসের ঝুট থেকে তুলা তৈরির কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা এমনকি পানিরও ব্যবস্থা ছিল না। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কারখানার মালিক না থাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

গাজীপুরের পূবাইলে তুলা তৈরির কারখানায় আগুন

প্রকাশিত : ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০