টঙ্গীর এরশাদনগর এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড ডিভাইস ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ৬নং বøক মসজিদ মাঠ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইকো-সোস্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ। মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, টঙ্গী বেসরকারি স্কুল ঐক পরিষদের সাধারণ সম্পাদক ও ৪৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ কামরুল হাসান দিপু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৬জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৩জনকে হিয়ারিং এইড ডিভাইস ও ৫ জনকে ৫হাজার টাকার চেক প্রধান করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















