১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

আখাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইলিয়াস চৌধুরী (৪৫) ও মোহন মিয়া (৭০)। নিহত ইলিয়াস চৌধুরী উপজেলার নূরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে এবং মোহন মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার  সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে ইলিয়াস চৌধুরী তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাইপাস এলাকা হয়ে আখাউড়া যাচ্ছিলেন জুয়েল। পেছন থেকে ব্যাটারিচালিতি একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইলিয়াস ও তার বন্ধু রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই ইলিয়াসের মৃত্যু হয়।

এদিকে সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের রাধানগর মসজিদের সামনে মোহন মিয়াকে একটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী বলেন, অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

আখাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৯:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০