০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের আগে ফিট থাকবেন মুমিনুল’

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। হাতে অস্ত্রোপচারের পর এখন তিনি আছেন পুর্নবাসন প্রক্রিয়ায়। টেস্ট সিরিজের আগে চারদিনের প্রস্তুতি ম্যাচে খেলতে পারবে মুমিনুল। 

সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

ইনজুরিতে পড়া নাঈম হাসানও আগামী দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। এছাড়া শফিউলকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই ভারত পাঠাবে বিসিবি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এরপর উন্নত চিকিৎসার জন্য দুবাই যান তিনি। সেখান থেকে হাতের আঙ্গুলের সফল অস্ত্রপচারের পর, এখন পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন মুমিনুল। দলের জন্য সুখবর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই, শতভাগ ফিট হয়ে উঠবেন ক্যাপ্টেন। খেলতে পারবেন চার দিনের প্রস্তুতি ম্যাচও। এমনটি নিশ্চিত করলেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এদিকে, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে কোমরের পুরনো ইনজুরি আবারো জেঁকে বসায় আসর থেকে ছিটকে পড়েন পেসার শফিউল।

তার ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই ভারত পাঠানো হবে

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। সূচী অনুযায়ী ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশে আসার পর কোয়ারেন্টিনের ধাপ পার করে তিনদিন পর মাঠে অনুশীলন করতে পারবে ক্যারিবীয়রা এমনটা জানান বোর্ডের এই চিকিৎসক।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সবধরনের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে বিসিবি।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের আগে ফিট থাকবেন মুমিনুল’

প্রকাশিত : ০৮:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০