০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ইংলিশদের ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস

আগামী মাসে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ সফরের জন্য ইংলিশদের ব্যাটিং পরামর্শক করা হয়েছে জ্যাক ক্যালিসকে। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে এই সফরটি ইংল্যান্ড খুবই সতর্কতার সঙ্গে করবে।

গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ব্যাটিং, পেস ও স্পিন বোলিং কোচের নিয়োগ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে শুধুমাত্র পরামর্শক হিসেবেই নেওয়া হয়েছে। যেখানে গত গ্রীষ্মে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জোনাথন ট্রটকে ও দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেটের জন্য মার্কাস ট্রেসকথিককে নেওয়া হয়েছিল।

আগামী ২ জানুয়ারি ইংলিশ দল হাম্বানটোটার উদ্দেশ্যে রওয়ানা দেবে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গলে শুরু হবে ১৪ জানুয়ারি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

ইংলিশদের ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস

প্রকাশিত : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০