০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

দ্বিতীয় টেস্টেও নেই ওয়ার্নার

চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছে স্বাগতিকদের। তবে ওয়ার্নারকে নিয়ে শঙ্কা এখনও কাটেনি অস্ট্রেলিয়ার। তার চোট পুরোপুরি সারেনি। তাই বক্সিং ডে টেস্টে তিনি নামতে পারবেন কি না তা অনিশ্চিত।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন ওয়ার্নার। রানিং বিটুইন দ্য উইকেটস নিয়ে তার এখনও সমস্যা রয়েছে বলে জানা গেছে।

ওয়ার্নারের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টেও ওপেনিংয়ে দেখা যাবে ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে।

প্রথম টেস্টে ভারতকে শোচনীয় হারের লজ্জা দিয়েছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া।

এদিকে, লজ্জার রেকর্ডের পর দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে সফরকারী ভারত। দলে থাকবে না পেসার মোহাম্মদ শামি। শামিবিহীন ভারতীয় বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার নতুন এই ওপেনিং জুটি কতোটা প্রতিরোধ গড়তে পারে সেটিও দেখার বিষয়।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

দ্বিতীয় টেস্টেও নেই ওয়ার্নার

প্রকাশিত : ১২:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০