০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাজেট অলিম্পিয়াড-২০২০ সেরা ১০ এ নোবিপ্রবির দুই শিক্ষার্থী

দেশব্যাপী তরুণ বাজেট বিতার্কিক গড়ে তোলার উদ্দেশ্যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন- (ডিবিএম) কর্তৃক আয়োজিত বাজেট অলিম্পিয়াড-২০২০ সেরা ১০ এ জায়গা করে নিয়েছেন হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দীন ও হৃদয় মজুমদার।

সোমবার (২১ ডিসেম্বর) আয়োজিত বাজেট অলিম্পিয়াড-২০ ২০’র ভার্চুয়াল গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে- এই বছর দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী এই বাজেট অলিম্পিয়াডের বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণ করেন। যাদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে প্রতিযোগিতার মধ্যদিয়ে নির্বাচিত ১০০ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেন। সেরা ১০ এ জায়গা করে নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দীন ও হৃদয় মজুমদার।

প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন- যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আরিফুজ্জামান উজ্জ্বল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শামসুজ্জামান রাজু। এছাড়াও অনুষ্ঠানে আঞ্চলিক পর্বের বিজয়ী এবং চূড়ান্ত পর্বের শীর্ষ দশ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

নিবন্ধনকারী ৪ হাজারের বেশি নিবন্ধনকারী থেকে প্রিলিমিনারি রাউন্ডে উত্তীর্ণ ২১৬ জন এবং দ্বিতীয় ধাপে সংক্ষিপ্ত মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ ১০০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাজেট অলিম্পিয়াড-২০২০ এর ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা।

সেরা ১০ এ স্থান পাওয়ার অনুভূতি প্রকাশ করে আশরাফ উদ্দীন বলেন, ” আলহামদুলিল্লাহ। বাজেট অলিম্পিয়াড ২০২০ এর ফাইনালের সেরা দশে নোবিপ্রবির অর্থনীতি বিভাগকে উপস্থাপন করতে পেরে আমি খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত।

৪র্থ বারের মতো সফল আয়োজন সম্পন্ন করায় বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটিকে ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। একইসাথে সকল বিজয়ী ও অংশগ্রহণকারীকে অভিনন্দন।

দেশের একজন নাগরিক হিসেবে সরকারের কাছে দাবি থাকবে, বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়নে সরকার যেনো পূর্বের চেয়েও বেশী সচেষ্ট থাকে। ”

সেরা ১০ এ স্থান পাওয়ার অনুভূতি প্রকাশ করে হৃদয় মজুমদার বলেন, ‘ সারাদেশের প্রায় ৪ হাজার প্রতিযোগীদের মধ্যে ৩ বার পরীক্ষার মাধ্যমে সেরা দশে থাকতে পেরে আমি আনন্দিত। আমি ধন্যবাদ জানাচ্ছি গণতান্ত্রিক বাজেট আন্দোলনকে এরকম একটি সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। বাজেট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাজেট সম্পর্কে বিভিন্ন বিষয় আমি জানতে পেরেছি যা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার জানা প্রয়োজন। আমি আশা করবো গণতান্ত্রিক বাজেট আন্দোলন এরকম গঠনমূলক প্রয়াসগুলো অব্যাহত রাখবে। সর্বোপরি সেরা দশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির সম্পাদক নুরুল আলম মাসুদের সঞ্চালনায় ও আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার এন্ড পলিসির পরিচালক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অ্যাকশানএইড বাংলাদেশের পরিচালক আসগর আলী সাবরি, কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সম্পাদক মনোয়ার মোস্তফা, সহসম্পাদক সেকেন্দার মিনা সুমন। এছাড়াও বিগত বছরগুলোর চ্যাম্পিয়নেরাও এই অনুষ্ঠানে যোগ দেন।

প্রসঙ্গত, জাতীয় বাজেট ও জন অর্থায়ন বিষয়ে তরুণদের মধ্যে আগ্রহ তৈরি এবং দেশব্যাপী তরুণ বাজেট-বিতার্কিক গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ২০১৭ সাল থেকে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. এমএম আকাশের নেতৃত্বে ‘বাজেট অলিম্পিয়াড’ আয়োজন করে আসছে।

বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত দু’বছরের ধারাবাহিকতায় এই বছরও গণতান্ত্রিক বাজেট আন্দোলন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক- প্রাণ এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘বাজেট অলিম্পিয়াড ২০২০’ অনুষ্ঠিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বাজেট অলিম্পিয়াড-২০২০ সেরা ১০ এ নোবিপ্রবির দুই শিক্ষার্থী

প্রকাশিত : ১২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০