০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত শতাধিক

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। দেশটির মানবাধিকার কমিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

অঞ্চলটিতে সাম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা।

ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। কমিশনটি সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।

কমিশন জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়। এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

কমিশন জানায়, হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত শতাধিক

প্রকাশিত : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০