০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাভারে জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

ঢাকার সাভারে পৃথক অভিযানে জামাত-উল-মুজাহিদীনের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। শুক্রবার দুপুরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার উলাইলের কর্নপাড়া ও আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, রাজবাড়ী জেলা সদর থানার নিকবর শেখের ছেলে আহসান হাবিব (২৭)ও ঠাকুরগাঁও সদর থানার খামার ভোপলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন (২৭)। হাবিবের সাভারে একটি দোকান রয়েছে। আর আলমগীর চাকরি করতেন এখানকার একটি পোশাক কারখানায়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিব পালানোর চেষ্টা করেন। কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হাবিবের সহযোগী। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও পিডিএফ ফাইলে সংরক্ষিত জিহাদি বইয়ের ৫০ পাতা স্ক্রিনশট উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, হাবিব এর আগেও একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি জামিনে বের হয়ে আবারও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

সাভারে জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০