০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পাঁচদোনায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর পাঁচদোনায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নির্মাণাধীন একটি কারখানার বালু ভরাটের পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার পাঁচদোনার তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক কারখানার গর্তে এ দুর্ঘটনা ঘটেছে।
শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও দুপুরে গ্রামের অপর দুই শিশু ইউনুছ ও সোহান এর সাথে নানার বাড়িতে বেড়াতে আসা ইউসুফ ও শাহাদৎও দেয়াল টপকিয়ে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। চার শিশু একত্রে খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে গোসল করতে নামে। একপর্যায়ে ইউনুছ ও সোহান ওঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। পরে তারা স্বজনদের এ ঘটনা জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাধবদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পাঁচদোনায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০