০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কুকুরের টানাটানিতে ব্যাগ থেকে বের হলো নবজাতকের নিথরদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জের ধানী জমি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিন টায় উপজেলার আলিনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মাঝে একটা কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল। এক পর্যায়ে বিকালে স্হানীয় শিশুরা খেলতে এসে কুকুর রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং কুকুরটি ওই স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, জন্মানোর পর পর কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

কুকুরের টানাটানিতে ব্যাগ থেকে বের হলো নবজাতকের নিথরদেহ

প্রকাশিত : ০৮:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০