০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

আ.লীগের সংঘর্ষ থামাতে গিয়ে কুড়ালের কোপে ওসি আহত

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের ওপর হামলার পরিকল্পনা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে যে কুড়ালের কোপ লেগেছিল সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

আ.লীগের সংঘর্ষ থামাতে গিয়ে কুড়ালের কোপে ওসি আহত

প্রকাশিত : ১২:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০