০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পাওয়ার টিলারের চাকায় লুঙ্গি পেঁচিয়ে কৃষকের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের চাকায় লুঙ্গি পেঁচিয়ে জিয়াউর রহমান খান (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।

তিনি ওই গ্রামের মো. হারেস খানের ছেলে।

মৃত কৃষকের বাবা হারেস খান জানান, শনিবার বিকেলে জিয়াউর বাড়ির পাশে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় চাকায় লুঙ্গি পেঁচিয়ে গুরুতর আহত হন। প্রথমে মাগুরা হাসপাতাল পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর গভীর রাতে তিনি মারা যান।

নিহত জিয়াউর একজন প্রান্তিক কৃষক। নিজের সামান্য জমি ও অন্যের জমি লিজ ও বর্গা নিয়ে চাষাবাদ করতেন।

বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এসআই ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

পাওয়ার টিলারের চাকায় লুঙ্গি পেঁচিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০২:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০