১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ডোমারে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে জেলা সদরের পলাশবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) থানায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ছাত্রীর মা। মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। শনিবার রাতে পলাশবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।

তিনি আরো জানান, মামলায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডোমার শহরের কলেজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

ডোমারে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

প্রকাশিত : ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০