০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

পঞ্চগড় শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্যও আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে তাঁর গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের কাচ পুরোটাই ভেঙে ফেলে। এ সময় আইন-শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

প্রকাশিত : ০১:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০