০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসক

নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান

কর্মস্থলে যোগ দিয়ে প্রথম দিনে সহকর্মী ও চাঁদপুরের সব শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিস। বিগত তিন যুগ আগে চাঁদপুরকে জেলা ঘোষণার পর তিনিই প্রথম নারী জেলা প্রশাসক।

এদিকে, রবিবার (১ জানুয়ারি) প্রশাসনে জেলা পর্যায়ের শীর্ষ এই কর্মকর্তা তার প্রথম কর্মদিবস শুরু করেন। ঠিক এক ইদিন দুপুর ২টায় চাঁদপুর ত্যাগ করেন, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।

এদিন, জেলা প্রশাসনের সহকর্মীরা বেশ কয়েকটি গাড়ি নিয়ে চাঁদপুরের মতলব সেতু পর্যন্ত পৌঁছে দেন তাদের পুরনো সহকর্মী মাজেদুর রহমান খানকে। এর আগে নতুন জেলা প্রশাসকের কাছে সকালে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

এর আগে গত শনিবার বিকেলে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিসকে চাঁদপুরে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।

২২তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা বেগম অঞ্জনা খান মজলিস চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তার কর্ম জীবন শুরু করেন। পরে তিনি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেন।

সবশেষ বিগত ২০১৭ সালে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন বেগম অঞ্জনা খান মজলিস।
এদিকে, চাঁদপুরে প্রথম কর্মদিবস শুরু করে নারী এই জেলা প্রশাসক সহকর্মী ও চাঁদপুরে সব শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসক

প্রকাশিত : ০২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১