১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রাজৈরে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠান

  • টুটুল,রাজৈর
  • প্রকাশিত : ০৬:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • 66

দুইগ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজৈরে শান্তিপুর্নভাবে ছাত্রলীগের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় উপজেলা আওয়ামলীগ অফিসে জেলা আওয়ামীলীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্যা সমর্থিত ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে।পরে বর্নাঢ্য ও জমকালো বিশাল র‌্যালী বের করে উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ অফিসে এসে কেক কাটার মধ্য দিয়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষ করে।এসময় ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে এ-অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, মেয়র শামীম নেওয়াজ, নবনির্বাচিত মেয়র নাজমা রশিদ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে এর পরপরই আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাজাহান খান এমপি সমর্থিত ছাত্রলীগের হাসিবুল হাসান পিয়ালের সভাপতিত্বে আরেকটি গ্রুপ সংঘাত এড়াতে আওয়ামীলীগ অফিসে না গিয়ে আছমত আলী খান অডিটরিয়ামে একই ধরনের অনুষ্ঠান পালন করেন।এ গ্রুপটি সরকারি ভোকেশনাল ইনিষ্টিটিউট থেকে র‌্যালী বের করে আছমত আলীখান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাজাহান খান এমপি তনয় কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান, সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আফম ফুয়াদ, মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমার সফিক খান, মাদারীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুবেল খান, শ্রমিকলীগ সভাপতি সাহাবুদ্দিন সাহা, মাদারীপুর জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল ও যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন প্রমুখ উপস্থিত ছিলেন। কোন সংঘাত ছাড়াই পাল্টাপাল্টি অনুষ্ঠান দুটি শান্তি পুর্নভাবে আনুষ্ঠিত হয়েছে।ওসি শেখ সাদি জানান, এরুপ খবর পাওয়া আমরা রাজৈরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজৈরে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠান

প্রকাশিত : ০৬:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১